×

আইন-বিচার

সেতু ভবনে হামলা

রিমান্ড শেষে রিজভী-পরওয়ারসহ ৬ জন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৪:৪১ পিএম

রিমান্ড শেষে রিজভী-পরওয়ারসহ ৬ জন কারাগারে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও নিষিদ্ধ সংগঠন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ছয়জনকে ৩ দিনের দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (৪ আগস্ট) শুনানি শেষে বিচারক রশিদুল আলম এ আদেশ দেন। 

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এমএ সালাম।

আরো পড়ুন: আন্দোলনে গুলি না চালানোর রিট খারিজ: আদেশে যা আছে

এদিন বনানীর সেতু ভবনে হামলার মামলায় ৩ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই সেতু ভবনে চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন হামলা করে। এতে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App