×

আইন-বিচার

অ্যাটর্নি জেনারেল

ড. ইউনূস মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৪:৪৫ পিএম

ড. ইউনূস মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে দায়িত্ব গ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করে বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল নিরবচ্ছিন্ন কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ। রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে আমাদের লক্ষ্য।

আরো পড়ুন: প্রধান বিচারপতিসহ দলবাজ ও বিতর্কিতদের পদত্যাগের দাবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান দ্রুত সুপ্রিমকোর্ট খুলে দেয়ার আহ্বান জানান। নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা বিচারপতিদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। 

এর আগে সুপ্রিমকোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী  মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App