×

আইন-বিচার

নিম্ন আদালত নিয়ে যা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৩:৫৩ পিএম

নিম্ন আদালত নিয়ে যা বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

দেশের নিম্ন আদালতের কোনো ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

আসিফ নজরুল বলেন, দেশের কিছু এলাকায় নিম্ন আদালত ঘেরাওয়ের খবর পাওয়া যাচ্ছে। আন্দোলনকারী ছাত্র-জনতা যেসব ভাইবোন আছেন, তাদের কাছে একটা অনুরোধ করব কোনো অবস্থায়ই জেলার কোনো আদালতে ধ্বংসযজ্ঞ বা নাশকতামূলক কাজ করবেন না। সেখানে ঘেরাও করারও প্রয়োজন নাই। আমি যতদূর জানি নিম্ন আদালতের বিষয়ে ছাত্র-জনতার কোনো কর্মসূচি নেই। কেউ কিছু বললেও সেটা ভুল করে বলেছে।

তিনি বলেন, আমি যতদূর জানি, আপনাদের নিশ্চিত করছি, ছাত্র-জনতার দাবি ছিল উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতির পদত্যাগের বিষয়ে। নিম্ন আদালতের ক্ষেত্রে তাদের কোনো কর্মসূচি নেই।

এদিকে, শনিবার দুপুরে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন আশফাকুল ইসলাম। এছাড়াও আপিল বিভাগের আরো পাঁচ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। 

আরো পড়ুন : পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App