×

আইন-বিচার

সোবহান-আনভির ও মোজাম্মেল বাবুসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০২:১৭ পিএম

সোবহান-আনভির ও মোজাম্মেল বাবুসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) এ মামলাটি করেন মোছা. মাছুমা নামে একজন নারী। বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাড্ডা থানা। 

মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ ১৮০ জন।

মামলার এজহারে মোছা. মাছুমা উল্লেখ করেছেন, গত ১৯ জুলাই বেলা ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন। এ সময় প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান। 

আরো পড়ুন : শেখ হাসিনাসহ ১৭৮ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App