×

আইন-বিচার

বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিলেন বিচারকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৩:৩০ পিএম

বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিলেন বিচারকরা

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে দেশর কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১১টি জেলা। চলমান বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। এগারো জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯ লাখের বেশি মানুষ।

চলমান এ ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিচ্ছেন জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকবৃন্দ। জেলা আদালতে কর্মরত বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ২৩ আগস্ট এই সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন : বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে মন্ত্রিপরিষদ বিভাগ

বলা হয়, সারাদেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের একদিনের বেতনের অর্থ দিয়ে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও অংশ নিচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে দুর্গত এলাকাগুলোতে বন্যাকবলিত জনসাধারণের মধ্যে শুকনো খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে। 

এতে আরো বলা হয়, সংগঠনটির জরুরি ত্রাণ তহবিলে অনুদান প্রেরণের ক্ষেত্রে ইতোমধ্যে বিচারকরা আশাব্যঞ্জক সাড়া প্রদান করেছেন। আগামী দুই দিনের মধ্যে বিচারকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে উক্ত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App