×

আইন-বিচার

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:১৫ পিএম

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। মামলায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এই এমপির নাম উল্লেখসহ এজাহারে আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে ৩৯ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুখলেছুর রহমান মুকুল (৫৫) নামে একজন বাদী হয়ে শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে এ মামলা দায়ের করেন। তার বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩ আগস্ট রাত ১০টার দিকে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যান্য আসামিরা মুখলেছুর রহমানের পথরোধ করেন। এসময় তারা মুখলেছুরের মাথায় পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা মুখলেছুরের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে ভয় দেখানো হয় এবং ঘটনা প্রকাশ করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়।

আরো পড়ুন: টুকু-পলক-জয়সহ ৬ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আসামিরা আত্মগোপনে রয়েছেন। মামলাটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App