×

আইন-বিচার

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:০৫ পিএম

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলার আবেদন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে দ্রুত তার বিরুদ্ধে মামলা করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জানিয়েছে ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট (ফ্লাড) নামে একটি সংগঠন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফ্লাডের সদস্য ব্যারিস্টার ফাইজা মেহরিন বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনটির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ দুদকে একটি আবেদনপত্র জমা দিয়েছেন।

আবেদনপত্রে এবিএম খায়রুল হকের মেয়াদকালে দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উত্থাপন করা হয়।

আরো পড়ুন: সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ

অভিযোগে উল্লেখ করা হয়, তিনি বিচারিক সিদ্ধান্তগুলো, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিষয়গুলোতে, এমনভাবে সিদ্ধান্ত নিয়েছেন যা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে গেছে, যা বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতন্ত্রের স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করেছে। তৎকালীন সরকারের পক্ষে রায় দেয়ার মাধ্যমে তিনি সরকারের কাছ থেকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়াসহ আরো বিভিন্ন ধরনের অন্যায্য সুযোগ-সুবিধা নেন। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

আবেদনে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা হ্রাস পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে এবং জাতীয় সব প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য কমিশনকে তার বিরুদ্ধে তদন্ত-পূর্বক নিয়মিত মামলার দায়েরের অনুরোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App