×

আইন-বিচার

রবিবার থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন নতুন সময়সূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম

রবিবার থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন নতুন সময়সূচি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। ছবি: সংগৃহীত

আগামী ৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালে আগামী ৮ সেপ্টেম্বর হতে ১৭ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগের অফিসের সময়সূচি রবিবার হতে বৃহস্পতিবার (সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া) নির্ধারণ করে দিয়েছেন। রবিবার হতে বৃহস্পতিবার কার্যকাল সকাল ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।

আরেকটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ভেকেশন জজ মনোনীত করার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধান বিচারপতি আগামী ৮ সেপ্টেম্বর হতে ১৭ অক্টোবর পর্যন্ত কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন।

আরো পড়ুন: অবশেষে মাজারে দেখা মিলল শামীম ওসমানের

বিচারপতি মো. রেজাউল হক সেপ্টেম্বরে ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ তারিখ এবং অক্টোবরে ২, ৭, ৮, ১৬ ও ১৭ তারিখ সকাল ১১টা হতে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

এছাড়াও, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে কয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছেন।

সূত্র: বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App