×

আইন-বিচার

শাজাহান খানকে হাসপাতালে ভর্তির নির্দেশনা চেয়ে রিট, আদেশ কবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পিএম

শাজাহান খানকে হাসপাতালে ভর্তির নির্দেশনা চেয়ে রিট, আদেশ কবে

ছবি : সংগৃহীত

হত্যা মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেছেন হাইকোর্ট।

সোমবার (৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই (জহিরুল ইসলাম) খান পান্না বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন জেড আই খান পান্না। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট পূর্ণিমা জাহান।

গত ১ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার শাজাহান খানের সাতদিনের রিমান্ড শেষ না করেই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৫ সেপ্টেম্বর দিনগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আরো পড়ুন : রিমান্ডে অসুস্থ শাজাহান খান

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App