×

আইন-বিচার

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১২২ জনের নামে হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১২২ জনের নামে হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বগুড়ায় রিকশাচালক আব্দুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১২২ জনের নামে হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে নিহতের ছেলে রানা হামিদ এ মামলা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরো পাঁচটি মামলা হয়। এর মধ্যে চারটি হত্যা ও অপর একটিতে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল মান্নান। আসামিরা আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

আরো পড়ুন: জামিন নাকচ: ইনু, মেনন, পলক ও মামুন জেলহাজতে, কাফি রিমান্ডে

এছাড়াও মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মণ্ডল, আওয়ামী লীগ নেতা মাছুদুর রহমান মিলন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App