×

আইন-বিচার

আবার রিমান্ডে রাশেদ খান মেনন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম

আবার রিমান্ডে রাশেদ খান মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত

২০১৮ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১২ সেপ্টেম্বর সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন হত্যা মামলায় রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৭ আগস্ট রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। ওই মামলায় ২৩ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় মেননকে গ্রেপ্তার দেখানো হয়।

আরো পড়ুন : হত্যা মামলায় শাহরিয়ার কবির রিমান্ডে



 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে’

‘দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে’

ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আর নেই

ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আর নেই

‘হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার’

‘হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার’

৪ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

৪ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App