×

আইন-বিচার

র‌্যাবের ৬ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম

র‌্যাবের ৬ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

ছবি: সংগৃহীত

২০২১ সালের জুলাই মাসে চিকিৎসক ইসরাত রফিক ঈশিতাকে গুমের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তৎকালীন ছয় সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) এই অভিযোগটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করেন চিকিৎসক ইসরাত রফিক ঈশিতা।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঈশিতা যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন এবং ময়মনসিংহের একটি কমিউনিটি বেজড হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ২৮ জুলাই র‌্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে যায় এবং ৫ দিন তাকে গুম করে রাখা হয়। পরে ২ আগস্ট তাকে আদালতে তোলা হয় এবং তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাকে ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আরো পড়ুন: ৫ আগস্ট যেভাবে যোগাযোগ করেন সেনাপ্রধান, জানালেন জামায়াতে আমির

ঈশিতা অভিযোগ করেছেন যে, তাকে গুমের সময় নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা গুমের অভিযোগ গ্রহণ করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App