×

আইন-বিচার

কারাগারে গোলাম দস্তগীর গাজী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

কারাগারে গোলাম দস্তগীর গাজী

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার করা দুই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ নিয়ে সাবেক এই মন্ত্রীকে পঞ্চম দফা কারাগারে পাঠানো হলো। এদিন আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

আরো পড়ুন: ছাত্রলীগের হামলা, নির্যাতনের ঘটনায় ‘গণতদন্ত কমিশন’: সমন্বয়ক হাসনাত

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, রিমান্ড শেষে অন্য দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানো হয়েছে। সেইসঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা পৃথক দুই মামলার অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় অন্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার উদ্দেশ্য গুলিবর্ষণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App