×

আইন-বিচার

জোবাইদা রহমানের সাজা স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

জোবাইদা রহমানের সাজা স্থগিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডা. জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুল থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ২০০৭ সালের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে আদালতের দেয়া সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার। রবিবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ স্থগিতাদেশ জারি করা হয়।

এতে বলা হয়, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে The Code of Criminal Procedure, (Act No. V of 1898)-এর ধারা ৪০১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে সাজা স্থগিত করা হলো।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন।

আরো পড়ুন: নির্বাচন দিতে কেন দুই বছর লাগবে, প্রশ্ন দুদুর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App