×

আইন-বিচার

হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ পিএম

হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়া। ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মানহানির অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর এবং অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে মামলাটি দায়ের করেন নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিনেতা রাসেল মিয়া নিজেকে চিত্রনায়ক এবং হেলেনা জাহাঙ্গীরকে তার ‘কথিত বোন’ বলে পরিচয় দেন। ২০২২ সালের ১ সেপ্টেম্বর হেলেনা জাহাঙ্গীরের ‘পাপমুক্ত ছবি’ নিয়ে করা বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বলেন, ‘ওজু করে হলে গিয়ে সেই সিনেমাটি দেখে বের হয়ে নামাজ পড়া যাবে।’ অভিযোগকারীর মতে, এ ধরনের বক্তব্য ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং অত্যন্ত অপমানজনক।

এছাড়া অভিযোগে আরো উল্লেখ করা হয়, গত ২১ সেপ্টেম্বর রাসেল মিয়াকে থানায় গিয়ে কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা শপথ করতে দেখা যায়, যা মুসলিম সমাজে কোরআনের মর্যাদাকে হেয়প্রতিপন্ন করে। এভাবে তারা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করেছেন।

আরো পড়ুন: পি কে হালদারের ভাইসহ ৩ আসামির জামিন

এ ঘটনায় মামলার বাদী নেসার উদ্দিন বলেন, হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়া সুপরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কাজ করছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App