×

আইন-বিচার

কারাগারে সাবেক সংসদ সদস্য হেনরী ও তার স্বামী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:২২ পিএম

কারাগারে সাবেক সংসদ সদস্য হেনরী ও তার স্বামী

সাবেক সংসদ সদস্য হেনরী ও তার স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ সময় আরো দুটি হত্যা ও একটি অস্ত্র মামলায় তাদের দুজনকেই শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত) এর বিচারক মো. রাসেল মাহমুদ এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে আজ সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলায় এবং একটি অস্ত্র মামলায় তাদের দুজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। 

এর আগে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর গত ২ অক্টোবর বিকেলে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে দীর্ঘ প্রায় আধা ঘণ্টা শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরো পড়ুন: কারামুক্ত হলেন সাবের হোসেন চৌধুরী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App