×

আইন-বিচার

সাবেক এমপি বোমা মানিক কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম

সাবেক এমপি বোমা মানিক কারাগারে

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিক। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তাকে আদালতে তোলা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার সময় মানিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও তাকে আসামি করা হয়েছে। তিনি বলেন, সাবেক এই এমপি এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসার জন্য ও কারাগারে ডিভিশন দেয়ার জন্য আবেদন করেছি। সেই সঙ্গে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় ১৫ অক্টোবর তার জামিন শুনানি হবে।

আরো পড়ুন: শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করলেন সাংবাদিক মাহমুদুর রহমান

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলা করেন। মূলত এই মামলায় সাবেক এমপিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App