×

আইন-বিচার

জেড আই খান পান্নার বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় আইনজীবী সমিতির নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম

জেড আই খান পান্নার বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় আইনজীবী সমিতির নিন্দা

প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। ছবি: সংগৃহীত

সুপ্রিমকোর্টের প্রবীণ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এবং ফ্যাসিবাদী গণহত্যার প্রতিবাদে সোচ্চার জেড আই খান পান্নার বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আইনজীবী সমিতি। রবিবার (২০ অক্টোবর) আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী হাসান তারিক চৌধুরী এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। 

এতে বলা হয়েছে, এডভোকেট পান্নার বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মামলা খুবই অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্রমূলক। শুধুমাত্র মুক্তিযুদ্ধ প্রসঙ্গে দৃঢ় অবস্থান এবং ভিন্নমত প্রকাশের জন্য তিনি আজ এই হয়রানির শিকার। 

আরো পড়ুন: জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিবৃতিতে নেতারা আরো বলেন, এডভোকেট পান্না বিগত সরকারের সময় বিচার বহির্ভূত হত্যা, ডিজিটাল নিরাপত্তা আইনসহ মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী নানা আইনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত ভূমিকা নেন। শিক্ষার্থীদের পক্ষে আদালতে শুনানিও করেছিলেন। নেতারা অবিলম্বে এডভোকেট পান্নার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার দাবি জানান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App