×

আইন-বিচার

আওয়ামী লীগের আমলে ৮০০বার হাজিরা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম

আওয়ামী লীগের আমলে ৮০০বার হাজিরা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ১৬ বছরের মধ্যে ৮০০ বার আদালতে হাজিরা দিতে হয়েছে । এমনটাই জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রবিবার (২৭ অক্টোবর) কোর্ট রিপোর্টার্স ইউনিটিতে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন বলেন, আমার বিরুদ্ধে কত মামলা আছে সেটা নিজেও জানি না। বিগত সরকার আমলে গ্রেপ্তার হওয়ায় আদালত যাওয়া ছিল দৈনন্দিনকার ঘটনা৷ কারাগারে গিয়েছি বহুবার।একবার একটানা আটক ছিলাম ১৮ মাস, পরে ছিলাম ৫ মাস। কারাগারে যাওয়ার অনেক স্মৃতি এখনো মাথায় রয়েছে। তবে সবকটি মামলা ছিল ভুয়া, মিথ্যা।

বিএনপির এ নেতা আরো বলেন, বিগত সরকার ছিল প্রতিহিংসা পরায়ণ। তারা যে অন্যায় করেছে, মানবিকতার কারণে সেটা আমরা তাদের ওপর করতে চাই না। 

আইনগতভাবে তাদের বিচার হোক সেটাই চাই। তারা প্রতিটা প্রতিষ্ঠান মাথা থেকে গোড়া পর্যন্ত পচিয়ে ফেলেছিল৷ ঘুষ, দুর্নীতি যে অপরাধ তারা ভুলেই গিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App