×

আইন-বিচার

সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনানসহ ছাত্রলীগের ২২ নেত্রীর নামে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পিএম

সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনানসহ ছাত্রলীগের ২২ নেত্রীর নামে মামলা

সাদ্দাম-ইনান। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ছাত্রলীগের ২২০ জনের নামে মামলা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন।   

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায়  মামলাটি দায়ের করা হয়েছে ।
মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ২২০ জনের নাম উল্লেখ করে মোট ৩৭০ থেকে ৪২০ জনকে আসামি করা হয়।

মামলা দায়ের শেষে শাহবাগ থানার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এসময় মামলার বাদী আরমান হোসেন বলেন, এর আগে ২৫ অক্টোবর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছিল।ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।

তিনি বলেন, আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন ছাত্রলীগ নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে। যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছিলেন।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App