×

আইন-বিচার

আত্মসমর্পণ করে জামিন পেলেন ডাক বিভাগের সাবেক ডিজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

আত্মসমর্পণ করে জামিন পেলেন ডাক বিভাগের সাবেক ডিজি

সুধাংশু শেখর ভদ্র। ছবি: সংগৃহীত

১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএসসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কেনা নিয়ে টাকা নয়-ছয় করার অভিযোগে জামিন পেয়েছেন দুর্নীতি মামলার আসামি ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) ও প্রকল্প পরিচালক সুধাংশু শেখর ভদ্র। 

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

সুধাংশু এদিন আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২০ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ‘পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের পরিচালক শুধাংশু শেখর ভদ্রসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের আওতায় ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা থেকে ৫০০টি এইচপি সার্ভার এবং উইনার ইউপিএসসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কেনা হয়।

পরবর্তী সময়ে তা জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ডাকঘরে বিতরণ করা হয়। পরে ওই প্রকল্পের নামে কোটি কোটি টাকা অপচয় ও আত্মসাতের অভিযোগ ওঠে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে অতিরিক্ত সচিব (টেলিকম) মো. মুহিবুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের একটি তদন্ত দল অভিযোগ অনুসন্ধান করে দেখে।

এতে দেখা গেছে, প্রকল্পটি ২০১৭ সালের জুনে শেষ হয়। কিন্তু সরবরাহ চালানে কোনো কোনো মালামাল বিভিন্ন ডাকঘরে পৌঁছাতে প্রকল্প শেষ হওয়ার দুই বছর পার হয়ে গেছে। তাছাড়া এসব যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করা হবে, সেটার প্রশিক্ষণ দেয়ার অর্থ বরাদ্দ থাকলেও তা দেয়া হয়নি। ফলে অনেক ডাকঘরে এসব যন্ত্রপাতি বছরের পর বছর সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

এসব অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোস্তাক আহমেদ জড়িত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল সুধাংশু শেখর ভদ্রকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App