×

আইন-বিচার

সরকারের নির্বাচনমুখী যাত্রা নিয়ে যা বললেন আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০২:৫৬ পিএম

সরকারের নির্বাচনমুখী যাত্রা নিয়ে যা বললেন আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আমাদের সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি গঠন হয়েছে। প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করলেই দুই একদিনের মাঝে আপনারা জানতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি জানান, আজ-কালের মাঝে প্রধান উপদেষ্টার স্বাক্ষর হয়ে গেলেই নির্বাচন কমিশন গঠন করা হবে।

গত কয়েকটি নির্বাচনকে ভুয়া ও ভোটার তালিকাও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, এবার তো আমরা ভুয়া নির্বাচন করবো না। এবার অবাধ, অসাধারণ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবো। ভোটার তালিকা হালনাগাদে সময় লাগবে। আর সংস্কারের সাথে নির্বাচনকে কীভাবে সম্পৃক্ত করা হবে, তা দেখতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ অন্যান্য কিছু দল অংশগ্রহণ করতে পারবে কি না সে প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এটা আমার বলার স্টেজ না। এখন আপনি যদি মনে করেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, অঙ্গহানি ঘটিয়েছে এবং এখনো ওটার পক্ষে কথা বলে; ওই অডিও যদি সত্যি হয়…তাহলে যে নেত্রী অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেয়ার সন্ত্রাসী হুমকি দেয়, যিনি একটা গণহত্যা মামলার আসামি; আমার মনে হয় না তাদের অনুশোচনা-বিচারের আগে বাংলাদেশের মানুষ তাদেরকে এত সহজে তাকে গ্রহণ করবে। সুতরাং, একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা আসবে।

তিনি বলেন, যারা আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, তাদের রাজনৈতিক অধিকার থাকা উচিৎ কি না, সেই প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে করে গেলাম আমি।

আরো পড়ুন : নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা জানালেন আইন উপদেষ্টা


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App