×

আইন-বিচার

সংগীতশিল্পী মমতাজের বিরুদ্ধে আরেক মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পিএম

সংগীতশিল্পী মমতাজের বিরুদ্ধে আরেক মামলা

মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

এবার আরো এক মামলা করা হয়েছে মানিকগঞ্জ-২আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে হরিরামপুর থানায় মামলাটি করেন। মামলায় মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮৬ জন নেতা কর্মীসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে ।  

বুধবার (৩০ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে এ মামলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫০), উপজেলার ছয়আনীগালা গ্রামের হারুন অর রশিদ (৫৬), কালই গ্রামের নিত্যসরকার (৪৫) ও মতিয়ার রহমান (৬০)। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা সদরে বয়ড়া গ্রামে সাবেক মন্ত্রী প্রয়াত হারুণ অর রশীদ খান মুন্নুর মেয়ে ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানমের বাসায় দোয়া ও মিলাদ  মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বিএনপির নেতাকর্মীদের বক্তব্য চলাকালীন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে হামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, এঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারকের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ নিয়ে তিনটি মামলা হলো মমতাজ বেগমের বিরুদ্ধে। এর আগে গত ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সিংগাইর থানা সদরে গোবিন্দল নতুন বাজারের কাছে হেফাজত ইসলামের হরতাল চলাকালীন সময়ে চার কর্মী হত্যার ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে গোবিন্দল গ্রামের নিহত নাসির উদ্দিনের ভাই সহিদুল ইসলাম গত ৯ অক্টোবর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ২৫ অক্টোবর নিহত নাজিম উদ্দিনের পিতা মজনু মোল্লা সিংগাইর থানায় মামলা করেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App