×

আইন-বিচার

সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জামান রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম

সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জামান রিমান্ডে

সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। ছবি: সংগৃহীত

৪ দিনের রিমান্ডে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান এ আদেশ দেন।  

দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে বিএনপির কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার  দেখানো হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাচান তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বুধবার(৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে শহীদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় ৫৩ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান ও ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় মাহফুজুর রহমান নামের একজন গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App