×

আইন-বিচার

দেশ টিভির এমডি আরিফ রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

দেশ টিভির এমডি আরিফ রিমান্ডে

আদালত প্রাঙ্গনে দেশ টিভির এমডি আরিফ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

আরো পড়ুন: প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে ১৪ জনকে

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশ গমনকালে সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় সজিব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় সজিবের বাবা রাজধানীর বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App