×

আইন-বিচার

হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ কিভাবে হবে, জানালেন আইন উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম

হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ কিভাবে হবে, জানালেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

কারো পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

আসিফ নজরুল বলেন, কাজ নিয়ে সন্তুষ্টি না। তবে চেষ্টা করে যাচ্ছি। যোগ্যতার ঘাটতি আছে তবে আন্তরিকতার ঘাটতি নেই। ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করেছি।

তিনি বলেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন।

তিনি আরো বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্নীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উস্কানি দেয়া হচ্ছে। 

আরো পড়ুন : সরকারের মেয়াদ ও নির্বাচনের সময়সীমা নিয়ে যা জানালেন প্রধান উপদেষ্টা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App