×

আইন-বিচার

খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম

খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। ফাইল ছবি

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও নাশকতার পৃথক দুই মামলায় খালাস পেয়েছেন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মঞ্জুরুল হোসেন দুর্নীতি মামলায় তাকে খালাস দেন। 

এছাড়া গুলশান থানার নাশকতার মামলায় ২১ মাসের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন আদালত। আপিল শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম তাকে খালাস দেন। আলতাফ হোসেনের আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা হবে না

নাশকতার মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। পরে ২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন। 

২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে এ মামলায় ২১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। তাদের দণ্ডবিধি ১৪৩ ধারায় তিনমাস ও দণ্ডবিধি ৪৩৫ ধারায় দেড় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App