×

আইন-বিচার

নারীসহ গ্রেপ্তার সাবেক কাউন্সিলরকে আদালত প্রাঙ্গণে গণপিটুনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

নারীসহ গ্রেপ্তার সাবেক কাউন্সিলরকে আদালত প্রাঙ্গণে গণপিটুনি

প্রতীকী ছবি

গণপিটুনির শিকার হয়েছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েক। সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ও বারান্দায় তাকে কয়েকজন কিল-ঘুষি মারেন। এসময় পুলিশ তাদের বাঁধা দেয়। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে গেলে এ হামলার ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, শনিবার ভোররাতে রাজধানী ঢাকার একটি আবাসিক এলাকা থেকে এক নারীসহ লায়েককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে সড়ক পথে সিলেট নিয়ে আসা হয়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কোতোয়ালি থানা হেফাজতে নেয়া হয়। আজ দুপুরে তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় রিমান্ডে নিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয় পুলিশ। নেয়ার পথে উপস্থিত জনতা তার ওপর আক্রমণ চালায়। এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ জনতার কবল থেকে তাকে উদ্ধার করে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।

পুলিশ আরো জানায়, রবিবার রিমান্ডে নেয়ার আবেদন করা হয় আদালতে। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। 

আরো পড়ুন: আ.লীগের সাবেক ২ সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন

তবে আবেদনের শুনানি পরে অনুষ্ঠিত হবে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। ওসি জানান, লায়েকের বিরুদ্ধে আদালত ও থানায় ১৩টি মামলা রয়েছে। এগুলো ৫ আগস্টের আগে আন্দোলন চলাকালীন নাশকতা, হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে এসব মামলা হয়। এর মধ্যে বন্দরবাজার এলাকার একটি ঘটনায় তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। তবে শুনানি না হওয়ায় রিমান্ডে নেয়া যায়নি।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সিলেট সিটি করপোরশনের আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন লায়েকও। টানা দুইবার নির্বাচিত হওয়ার পর সরকারি চাল সরিয়ে ফেলা, ভাতার জন্য চাঁদা দাবি করা ও নিজের কার্যালয়ে হামলার নাটক সাজানোসহ নানা অভিযোগে বিতর্কিত ছিলেন লায়েক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App