×

আইন-বিচার

আইনজীবী সাইফুল হত্যা: ৩ দিন পর বাবা-ভাইয়ের ২ মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম

আইনজীবী সাইফুল হত্যা: ৩ দিন পর বাবা-ভাইয়ের ২ মামলা

নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তিন দিন পর দুটি মামলা করেছেন তার স্বজনেরা। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম কোতয়ালি থানায় মামলা দুটি করা হয়। শনিবার (৩০ নভেম্বর) কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম গণমাধ্যমকে জানান, সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ও ছোট ভাই খান এ আলম বাদী হয়ে মামলা দুটি করেছেন।

জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। আর আদালত চত্বরে ভাঙচুর ও হামলার ঘটনায় সাইফুলের ভাই খান এ আলম বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন।

সাইফুলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, দাফন-কাফন ও পারিবারিক শোক কাটিয়ে উঠতে সময় লাগায় মামলা করতে বিলম্ব হয়েছে। মামলায় নিরীহ কাউকে নয়, ঘটনার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদেরই আসামি করা হয়েছে।

আরো পড়ুন: বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা ভারতের হাসপাতালের

২৬ নভেম্বর আদালতে ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ইসকনের সঙ্গে সম্পৃক্ত ৭৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে ১৪ জনকে চিহ্নিত করেছে। পুলিশ বলছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন এলাকায় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App