×

আইন-বিচার

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রীসহ ২ জন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রীসহ ২ জন কারাগারে

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে ওয়েলন্ডিং শ্রমিক হুমায়ুন কবিরকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষ ও নিলুফা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৫ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। 

এরপর ধানমন্ডি মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল করিম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিদের পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরো পড়ুন: ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা নদীসহ ৪ জন রিমান্ডে

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হন মিষ্টি সুভাষ।

মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি ৩নম্বর রোড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন হুমায়ুন কবির। এরপর দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আক্রমণে পেটের বামপাশে গুলিবিদ্ধ হন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App