×

আইন-বিচার

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিলেন মাইকেল চাকমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিলেন মাইকেল চাকমা

তাকে ৫ বছর ৪ মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় বলে দাবি। ছবি : সংগৃহীত

গুমের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন তিনি।

এ সময় গুমের সময় যে গামছা দিয়ে হাত বাঁধা হয়েছিল সেটিও ট্রাইব্যুনালে দাখিল করেন এই ইউপিডিএফ নেতা। এর আগে, গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা। তার অভিযোগ, ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ৫ বছর ৪ মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় তাকে গুম করা হয়েছিল বলে দাবি মাইকেল চাকমার। তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়।

আরো পড়ুন : শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App