×

আইন-বিচার

যুব মহিলা লীগ নেত্রী মীম রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম

যুব মহিলা লীগ নেত্রী মীম রিমান্ডে

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় লালবাগ থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাইফা রহমান মীমকে (৩০) ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক মো. তহিদুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামী পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রবিবার (৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুব মহিলা লীগ নেত্রী মীমকে আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ। 

আরো পড়ুন: লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মেজর ডালিমের

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডি গভঃ ল্যাবরেটরি স্কুলের সামনে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জাহাঙ্গীর আলম (৩৮)। দুপুর ২টার দিকে আসামিদের হামলায় তার দুই পা, বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় গত বছরের ৮ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা থানায় সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে মোট ৩৭ জনের নামে একটা হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় মীম এজাহারনামীয় ৩৫ নম্বর আসামি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App