×

আইন-বিচার

পুলিশি সহযোগিতা না পাওয়ায় আদালতে আনা সম্ভব হয়নি বদিকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম

পুলিশি সহযোগিতা না পাওয়ায় আদালতে আনা সম্ভব হয়নি বদিকে

ছবি : সংগৃহীত

পুলিশের সহযোগিতা না পাওয়ার কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে হাজির করা সম্ভব হয়নি। ফলে, রবিবার (১২ জানুয়ারি) ধার্য তারিখে মামলার তিন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণও সম্ভব হয়নি।

এই মামলায় পরবর্তী সাক্ষ্য নেয়ার জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, আবদুর রহমান বদিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসার জন্য আদালতে তার পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৭ সালে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় দায়ের হওয়া ৩০(১২)২০০৭ নম্বর মামলায় (বিশেষ মামলা নং-২০.২০০৮) রোববার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এর জন্য আবদুর রহমান বদিকে আদালতে হাজির করার নির্দেশনা দেয়া হয়েছিল কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপারকে। 

কিন্তু গাজীপুর সিটি এসবি থেকে পুলিশি দল চেয়ে তা না পাওয়ায়, আসামি আবদুর রহমান বদিকে চট্টগ্রামে পাঠানো সম্ভব হয়নি। কাশিমপুর কারাগারের পক্ষ থেকে আদালতকে অবহিত করে বিষয়টি জানানো হয়। সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন লিখিতভাবে আদালতকে জানান, পরবর্তী ধার্য তারিখে আসামিকে হাজির করা হবে।

আসামি হাজির না থাকার কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তাকে রাখা বিষয়ে আবদুর রহমান বদিকে পক্ষ থেকে করা আইনজীবীর আবেদনটিও শুনানি হয়নি বলে জানান অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ।

এদিকে, শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র্যাব আবদুর রহমান বদিকে গ্রেফতার করে। পরে আদালতের আদেশে নিরাপত্তার স্বার্থে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App