×

আইন-বিচার

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয় পেলো আওয়ামীপন্থিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ এএম

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয় পেলো আওয়ামীপন্থিরা

বিজয়ী দুই প্রার্থী। ছবি : সংগৃহীত

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী সাবেক দুই নেতা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক।

ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামীপন্থি আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ৭৭০ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। এই পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন পেয়েছেন ৬৫৮ ভোট।

আরো পড়ুন : ছাত্রলীগের শাস্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

সহ-সভাপতি-১ পদে প্রতিদ্বন্দ্বী চার জনের মধ্যে জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) অ্যাডভোকেট ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যোৎস্না ইসলাম পেয়েছেন ৩৫৫ ভোট।

সহ-সভাপতি-২ পদে চার প্রতিদ্বন্দ্বীর মধ্যে অ্যাডভোকেট মো. মখলিছুর রহমান ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ পেয়েছেন ৩৮২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের ৩০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু পেয়েছেন ২৮৫ ভোট।

এছাড়া যুগ্ম সম্পাদক-১ পদে অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল আহমদ পেয়েছেন ৪৭৮ ভোট। যুগ্ম সম্পাদক-২ পদে অ্যাডভোকেট রব নেওয়াজ রানা ৪২০ ভোট, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান ৭৮৯ ভোট, সহ-সমাজ বিষয়ক অ্যাডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক ৭২৮ ভোট,  লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট হেনা বেগম ৭৩১ ভোট, প্রধান নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট ছয়ফুল আলম অ্যাডভোকেট ৮২৫ ভোট, সহকারী নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল ৬৫৭ ভোট ও কাওছার জুবায়ের ৫০৩ ভোট, সহ সম্পাদকীয় ৩টি পদে যথাক্রমে অ্যাডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ ১০৫৯ ভোট, সাহেদ আহমদ ৯৭৪ ভোট, কাওছার আহমদ ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিজয়ীরা হলেন, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ৯৮৫, এ এস এম আব্দুল গফুর ৯২৩ ভোট, এ কে এম ফখরুল ইসলাম ৯১৬ ভোট, জামিলুল হক জামিল ৯১৪ ভোট, আব্দুল মালিক ৮৯১ ভোট, কল্যাণ চৌধুরী ৮১৬ ভোট, আশিক উদ্দিন (আশুক) ৭৭৯ ভোট, জুবের আহমদ খান ৭৩৯ ভোট, আবু মো. আসাদ ৬৬৩ ভোট, মো. আলীম উদ্দিন ৬৬০ ভোট এবং ছয়ফুল হোসেন ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক ছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট আব্দুল করীম আকবরী ও জামিল আহমদ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ১৮৫০ জন ভোটারের মধ্যে ১৪৬০ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App