×

আইন-বিচার

জুলাই গণহত্যা

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল রবিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০২:১৯ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল রবিবার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আগামীকাল রবিবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে ১২ মে এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার প্রধান নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়।

ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি দায়ের হওয়া মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে বলা হয়। পরে প্রসিকিউশনের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে এ সময়সীমা কিছুটা বাড়ানো হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

আরো পড়ুন : উপদেষ্টা থাকাকালে নাহিদের এনআইডি লক ছিল ৬ দিন

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকার আন্দোলন দমন করতে পরিকল্পিতভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালায়। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক।

এই ঘটনার পর ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা হারায়। এর পরপরই শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যারা এই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করে।

বর্তমানে মামলাটিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের দাবি, অভিযুক্তরা সরাসরি মানবতাবিরোধী অপরাধে জড়িত এবং এর যথাযথ বিচার প্রয়োজন। আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই ঐতিহাসিক বিচারপ্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে যাবে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App