×

আইন-বিচার

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাহউদ্দিনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:৪০ পিএম

হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাহউদ্দিনের

আনুষ্ঠানিকভাবে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শীর্ষস্থানীয় ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে গুম ও অপহরণের অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেন।

এ সময় সালাহউদ্দিন আহমেদের সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি অভিযোগে যাদের নাম রয়েছে, তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক স্পেশাল ব্রাঞ্চ প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান।

আরো পড়ুন : শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, এই মামলা কোনো রাজনৈতিক প্রতিহিংসার জন্য নয়— এটা ন্যায়ের প্রশ্ন। গত ১৫ বছরে যারা গুম, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন— তাদের পক্ষেই এই উদ্যোগ। এটা জাতির ন্যায়বিচার পাওয়ার প্রথম পদক্ষেপ।

তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনের অধীনে যারা নিখোঁজ হয়েছেন, তাদের পরিবার যেন সাহস করে এগিয়ে আসে। আমরা সবাইকে আহ্বান জানাই, গুমের শিকার প্রত্যেকেই যেন আইনি প্রক্রিয়ায় অভিযোগ দাখিল করেন।

সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন। প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। সে সময় তিনি অবৈধ অনুপ্রবেশের মামলায় আটক হন এবং নানা আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ভারতে অবস্থান করেন। ২০২৫ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ১১ আগস্ট দেশে ফিরে আসেন সালাহউদ্দিন। এরপর ১৫ অক্টোবর গঠিত ‘গুম তদন্ত কমিশনে’ নিজের নিখোঁজ হওয়ার অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল করেন তিনি।

তিনি বলেন, আমরা চাই আন্তর্জাতিক মানের তদন্ত হোক। যারা অপরাধ করেছেন, তারা যেন বিচারের মুখোমুখি হন— দলীয় পরিচয় নয়, বরং ন্যায়বিচারই আমাদের একমাত্র লক্ষ্য। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লজিস্টিক সাপোর্ট ও সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App