×

আইন-বিচার

আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০২:৫৭ পিএম

আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

ছবি : সংগৃহীত

ঢাকার খিলগাঁও থানার একটি হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম আদালত চত্বর থেকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে মহানগর দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলামকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান তিনি। পুলিশ কর্মকর্তাদের মতে, আসামি ধাতব কিছু ব্যবহার করে হাতকড়া ঢিলা করে ফেলে এবং এক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ এসআই রিপন। তিনি বলেন, আসামিকে আদালতে নেওয়ার সময় তিনি পুলিশ সদস্য শহিদুলকে আঘাত করে পালিয়ে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাইন উদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া পরানো ছিল। তিনি ধাতব কিছু দিয়ে সেটি ঢিলা করে কৌশলে খুলে ফেলে এবং পালিয়ে যায়। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোতোয়ালি থানাকে বিষয়টি জানানো হয়েছে। পালানোর ঘটনায় নতুন মামলা করার প্রস্তুতি চলছে। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন : সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম কর্মকর্তা-কর্মচারীদের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App