×

আইন-বিচার

রিমান্ডে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০২:৪৬ পিএম

রিমান্ডে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনী প্রতারণার মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় হাবিবুল আউয়ালকে বুধবার (২৫ জুন) মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মামলার মূল অভিযোগে বলা হয়েছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন ‘ভোটারবিহীন ও অনিয়মে ভরা’ ছিল। নির্বাচন কমিশনের নেতৃত্বে ভোটের আগেই ফল নির্ধারণ, বিরোধীদের বাদ দেওয়া এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভোটের নামে প্রহসন চালানো হয়েছে, যার দায় বর্তায় তৎকালীন সিইসি ও কমিশনারদের ওপর।

আরো পড়ুন : সাবেক তিন ইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

গত রোববার (২২ জুন) শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। এতে ২৪ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে প্রধান আসামি করা হয়েছে, ২০১৪ সালের সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের সিইসি এ কে এম নূরুল হুদা, এবং ২০২৪ সালের সিইসি কাজী হাবিবুল আউয়াল।

গত রোববার ইতোমধ্যে এ কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত।

এই মামলায় রাষ্ট্রদ্রোহ (ধারা ১২০-ক), প্রতারণা (৪২০) ও অর্থ আত্মসাত (৪০৬) ধারাও যুক্ত করা হয়েছে। বুধবার আদালতে পুলিশের আবেদনের পর এই ধারা সংযুক্তির অনুমতি দেওয়া হয়।

এই মামলার আওতায় আরো অভিযুক্ত হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হক এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App