×

আইন-বিচার

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:১৭ এএম

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

নাঈমুর রহমান দুর্জয়

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর লালমাটিয়া থেকে তাকে বুধবার (২ জুলাই) দিবাগত রাতে গ্রেফতার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনাসহ নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে।

রেজাউল করিম মল্লিক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যে ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম বুধবার রাতে তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।

জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App