×

আইন-বিচার

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০২:৩৮ পিএম

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

শহিদুল ইসলাম বাবুল। ছবি : সংগৃহীত

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৩ সালে এ মামলায় দণ্ডবিধির দুটি ধারায় তার সাড়ে তিন বছরের সাজা হয়।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাবুল মামলাটিতে আপিলের শর্তে আত্মসমর্পণ করে আইনজীবী নিহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, এ আদেশের বিরুদ্ধে তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন এবং সেখানে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

আরো পড়ুন : কর্মস্থলে অনুপস্থিত: ডিবির হারুনসহ ১৮ জন বরখাস্ত

২০২৩ সালের ২৩ নভেম্বর ঘোষিত রায়ে শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে সাত দিনের কারাদণ্ড) দেওয়া হয়। অন্য ধারায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে সাত দিনের কারাদণ্ড) প্রদান করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান ফেরার পথে দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয় এবং ভিআইপি রোড অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। ওই ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App