×

আইন-বিচার

রাষ্ট্রীয় পদমর্যাদা মামলার রিভিউ রায় পেছাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম

রাষ্ট্রীয় পদমর্যাদা মামলার রিভিউ রায় পেছাল

এ মামলার পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। ছবি : সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির কারণে রাষ্ট্রীয় পদমর্যাদা মামলার রিভিউয়ের রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ মামলার পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেন।

এর আগে বুধবারও রায় ঘোষণার কথা ছিল। তবে মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবীকে পরিবর্তনের আবেদন দেওয়ার প্রেক্ষিতে রায় ঘোষণার দিন আজ নির্ধারণ করা হয়েছিল।

গত ২৭ এপ্রিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা নিয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। এর আগে ৯ জানুয়ারি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন রিভিউ শুনানির জন্য দ্রুত তারিখ নির্ধারণের আবেদন করে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন উপস্থাপন করেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরাও রিভিউ আবেদনকে সমর্থন করে অন্তর্ভুক্ত হন।

আরো পড়ুন : ৬ লাশ পোড়ানো মামলায় ১৬ জনের বিচার শুরু

২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে রায় দেয়। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের শীর্ষে রাখা হয়। একইসঙ্গে জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয় এবং প্রধান বিচারপতিকে জাতীয় সংসদের স্পিকারের সমান মর্যাদায় স্থাপন করা হয়।

এরপর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ২০১৭ সালে মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান পৃথক রিভিউ আবেদন করেন। পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা পক্ষভুক্ত হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App