×

আইন-বিচার

প্লট বরাদ্দে জালিয়াতি

শেখ হাসিনা-রেহানা-টিউলিপের রায় আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম

শেখ হাসিনা-রেহানা-টিউলিপের রায় আজ

ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। গত ২৫ নভেম্বর শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন আদালত।

মামলার অন্যান্য আসামিরা হলেন, শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আসামিদের মধ্যে কেবল মোহাম্মদ খুরশীদ আলম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, বাকিরা পলাতক। এদিন দুদকের পক্ষ থেকে প্রসিকিউটর তরিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন কারাদণ্ড—প্রত্যাশা করেন। অন্যদিকে খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর রহমান অভিযোগ অস্বীকার করে তার খালাস চান। তবে পলাতক আসামিদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়নি।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন শেখ রেহানার বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট জালিয়াতির মাধ্যমে বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। পরবর্তীতে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচারকাজ চলাকালে মোট ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। শুনানি শেষে গত ২৫ নভেম্বর রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

সোনম ওয়াংচুক ‘হাসপাতাল নয়, যেন উত্তর কোরিয়ায় ছিলাম’

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

বিশ্বকাপের চমক ভোজিনিয়া যোগ দিলেন নতুন ক্লাবে

চট্টগ্রামে নালায় মিলল দেড় হাজার অকেজো বুলেট

চট্টগ্রামে নালায় মিলল দেড় হাজার অকেজো বুলেট

বিশ্বকাপ ফাইনালকেই শেষ ম্যাচ ধরে নিয়েছিলেন মেসি: পারেদেস

বিশ্বকাপ ফাইনালকেই শেষ ম্যাচ ধরে নিয়েছিলেন মেসি: পারেদেস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App