×

আইন-বিচার

জুলাই হত্যাকাণ্ড

জয় ও পলকের বিরুদ্ধে শুনানি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম

জয় ও পলকের বিরুদ্ধে শুনানি আজ

ছবি : সংগৃহীত

জুলাই–আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ।

বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে পলাতক অভিযুক্ত সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আরো পড়ুন : ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ

একই মামলায় জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের সঙ্গে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানিসহ মোট পাঁচটি অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও আজ শুনানি হবে। ইতোমধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলায় ২৩তম সাক্ষীর সাক্ষ্যপ্রদানের কথা রয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App