×

আইন-বিচার

মানবতাবিরোধী মামলায় জয়–পলকের অভিযোগ গঠন শুনানি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম

মানবতাবিরোধী মামলায় জয়–পলকের অভিযোগ গঠন শুনানি আজ

ছবি : সংগৃহীত

জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে রোববার (১১ জানুয়ারি)।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি গ্রহণ করা হবে।

মামলায় প্রথমে প্রসিকিউশনের পক্ষে ফরমাল চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর আসামিপক্ষের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। তবে পলকের আইনজীবী লিটন আহমেদ আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন। তিনি গত ৭ জানুয়ারি এ আবেদন দাখিল করেন। অপরদিকে, পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মনজুর আলম মামলাটি পরিচালনা করবেন।

এর আগে ১৭ ডিসেম্বর আদালতের নির্দেশে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের কথা থাকলেও সংশ্লিষ্ট চিঠি ইস্যু না হওয়ায় নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত হয়নি। সে কারণে আজকের দিন ধার্য করা হয়। এর ধারাবাহিকতায় আজ প্রসিকিউশনের শুনানি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : সংসদ নির্বাচন: আপিল আবেদনের শুনানি শুরু

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ট্রাইব্যুনাল জয়ের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। এর আগে ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেন আদালত।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই–আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ রেখে বিশ্ব থেকে গণহত্যার তথ্য আড়াল করার পরিকল্পনার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। আর দেশে বসে সেই পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখেন তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App