×

আইন-বিচার

শেরপুর-২ আসনে নির্বাচন করতে পারবেন বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

শেরপুর-২ আসনে নির্বাচন করতে পারবেন বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী।

বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে একই আসনের জামায়াতের প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ।

এই আদেশের ফলে বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচন করতে বাধা রইলো না বলে জানিয়েছেন তার পক্ষের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে লিভ টু আপিলের পক্ষের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বলেন, বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করলেও অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ইস্যুতে আমাদের করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের নির্বাচনের ফল স্থগিত থাকবে।

আদালতে ফাহিম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানু করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App