×

আইন-বিচার

ডিসেম্বরের ২ দফায় ছুটি পাবেন অধস্তন আদালতের বিচারকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

ডিসেম্বরের ২ দফায় ছুটি পাবেন অধস্তন আদালতের বিচারকরা

ছবি : সংগৃহীত

এখন থেকে পুরো ডিসেম্বর মাস অধস্তন আদালতে বার্ষিক ছুটি থাকবে না। এর পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন এবং জুন মাসে ১৫ দিন ছুটি থাকবে। অর্থাৎ টানা এক মাসের পরিবর্তে দুই দফায় এক মাসের সমপরিমাণ ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সভা সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়া হবে। চলতি বছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরো পড়ুন : নাহিদ বিদেশি নাগরিক, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

এছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ছয় কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪ তলায় সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সভাটি অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App