×

আইন-বিচার

‘রাজসাক্ষী করতে ঘুষ লেনদেন’

অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর

ছবি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্ন্যালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্ন্যালে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং আশুলিয়ার লাশ পোড়ানো মামলার আসামি আফজালকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের বিরুদ্ধে ওঠা ‘ঘুষ লেনদেন’ সংক্রান্ত অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে নিজ দপ্তরে তিনি এ কথা জানান। 

ট্রাইব্যুনালের প্রসিকিউটর কেউ অনিয়মে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আমিনুল ইসলাম।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কি না যাচাইবাছাই করা হবে। যদি তদন্তে ভুল বা গাফিলতি থাকে, সে অনুযায়ী আইনি সুযোগ থাকলে তারও ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: তাজুলের বিরুদ্ধে ‘রাজসাক্ষী ও সেটলিং’ বাণিজ্যের গুরুতর অভিযোগ

এদিন সকালে জুলাই আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সব সদস্যের সঙ্গে বৈঠক করেন আমিনুল ইসলাম। বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন আরেক প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

বি এম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ তুলে সরব হয়েছেন। সদ্য বিদায়ী প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের শেষ কর্মদিবস গত সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App