×

আইন-বিচার

‘শিশুটির ঘুমের মধ্যে ফিরে ফিরে আসে নির্যাতনের দৃশ্য’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

‘শিশুটির ঘুমের মধ্যে ফিরে ফিরে আসে নির্যাতনের দৃশ্য’

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি ও সিইও সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার শিশুটির আতঙ্ক এখনো পিছু ছাড়ছে না।

সোমবার (৯ মার্চ) আদালতে শুনানিতে এসে সে সাংবাদিকদের সঙ্গে কথা বলে। 

এসময় সে বলেছে, বাসার সবাই তাকে যেভাবে নির্যাতন করত, সেইসব দৃশ্য এখনো তার স্বপ্নের মধ্যে ফিরে ফিরে আসে। 

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ এদিন শিশুটির জিম্মার শুনানি হয়। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তা ফাহমিদা আক্তার রিংকি শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়ার পক্ষে শুনানি করেন।

শুনানি নিয়ে বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়ার আদেশ দেন।

শিশুটির বাবা গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, এক মাস ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল তার মেয়ে। এখনো পুরোপুরি সুস্থ না।

বিমানের এমডির বাসায় ‘নিয়মিত চুল ধরে টানার কারণে’ মেয়েটির ডান চোখে সমস্যা দেখা দিয়েছে; ডান পায়ের ব্যথা এখনো আছে। আরও চিকিৎসা লাগবে।

কোনো আপস হবে না জানিয়ে গোলাম মোস্তফা বলেন, "মামলা চলবে।"

শিশুটিকে নির্যাতনের ঘটনায় তার হোটেল কর্মচারী বাবা গোলাম মোস্তফা গত ১ ফেব্রুয়ারি সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথী, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের নামে মামলা করেন। বর্তমানে তারা কারাগারে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

মুক্তির আগেই ‘হোপ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App