×

আইন-বিচার

ববি হাজ্জাজের আসনের ফল চ্যালেঞ্জ মামুনুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:০৪ এএম

ববি হাজ্জাজের আসনের ফল চ্যালেঞ্জ মামুনুলের

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতপন্থী ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতের কাছে ফলাফল পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

বুধবার (১১ মার্চ) এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিটি গ্রহণ করবেন হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ।

ঢাকা–১৩ আসনে নির্বাচনে জয়ী হন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী তিনি মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট পান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৩২০।

মামুনুল হকের দাবি, নির্বাচনে প্রায় ২ হাজার ৩০০ ভোট বাতিল করা হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে তার পক্ষে পড়েছিল। এ অভিযোগ তুলে গতকাল গভীর রাতে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।

আরো পড়ুন : সরকারদলীয় সংসদীয় সভা আজ

এর আগে একই নির্বাচনে বিভিন্ন আসনের ২৫ জনের বেশি প্রার্থী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৯ ধারা অনুসারে নির্বাচনী অনিয়মের অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদনের শুনানি করছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং হিজড়া ভোটার ৮ জন।

এই আসনে প্রার্থীরা হলেন, ববি হাজ্জাজ (বিএনপি),মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস), মিজানুর রহমান (গণঅধিকার পরিষদ), সোহেল রানা (স্বতন্ত্র), মো. শাহাবুদ্দিন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), খালেকুজ্জামান (সমাজতান্ত্রিক দল-বাসদ), শাহরিয়ার ইফতেখার (বাংলাদেশ মুসলিম লীগ), ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), শেখ মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র)।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App