×

আইন-বিচার

মগবাজারে শোরুম বন্ধ: হাতিরঝিল থানার ওসিকে শোকজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

মগবাজারে শোরুম বন্ধ: হাতিরঝিল থানার ওসিকে শোকজ

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় একটি পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোকজ করেছেন ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

বুধবার (২৫ মার্চ) সিএমএম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত একটি সংবাদ আদালতের নজরে আসে। সংবাদে উল্লেখ করা হয়, মগবাজারের ‘বিশাল সেন্টার’ মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় কিছু ব্যক্তিকে উগ্র আচরণ করতে দেখা যায় এবং উপস্থিত পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থানে থাকতে দেখা গেছে।

এ ধরনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা জনমনে ভীতি সঞ্চার করতে পারে বলে আদালত মন্তব্য করেন। একইসঙ্গে পুলিশের এ আচরণকে কেন আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, বন্ধ করে দেওয়া ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন আদালত। 

একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় আদালতে জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট থানার ওসিকে।

আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App